"আসসালামু আইলাইকুম রাসেল ভাই। ক্যামন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আপনি কখনোই খারাপের দলে যান না। খারাপের দলে-তো থাকি শুধু আমরা! আচ্ছা যাই হোক, এতো প্যাঁচাল পাইরা লাভ নাই, এমনিতেই কলরেট বাড়াইসে আমার আবার এতো এম্বি নাই যে এতো কষ্ট কইরা টাইপ কইরা এম্বি নষ্ট করুম, বুঝেন নাই ব্যাপারটা? আসলে আপনারে ইমেইল পাঠানির কারণ হইলো গিয়া কয়দিন আগে আমার লগে একটা সাংঘাতিক কাহিনী ঘইট্টা গেছে। তো এতো কথা না কইয়া ঘটনায় যাইগা। তো গত ১৫ তারিখ রাত্তিরবেলা আমি বন্দর থাইকা নয়াসড়ক যাইবার লাইজ্ঞা রিকশায় উঠছিলাম! যখন রিকশায় উডি তখন ছিল ঘুটঘুইট্টা আন্ধাইর! না মানে আসলে সচরাচর রাইত এতোটা আন্ধাইর না যতটা আন্ধাইর সেদিন ছিল! এইটা দেইক্ষা আমি অনেক ভয় পাইছিলাম! এরপরে রিক্সা চইলতে থাকলো! কিন্তু আমার ক্যান জানি মনে হইলো রিকশা কাপতাছে! আমার শরীরে ২০৬ টা হাড় ডরে কাপতাচ্ছিল! কারণ এর আগে আমি দুইবার রিকশায় উঠছিলাম তখন এতো কাপে নাই! আমার বুইঝতে বাকি রইলো না আমার লগে পেরানোরমাল কাহিনী ঘটতাছে! এরপরে আমার চোখ পড়লো রিকশা ওয়ালা ব্যাডার দিকে! তারে দ্যাখেই আমার গায়ের লোম খারায়া গ্যালো! কি অদ্...