Skip to main content

Posts

Showing posts with the label Law

বাংলাদেশ শ্রমবিধি

বাংলাদেশে নিয়োগ ও চাকরীর শর্তাবলী প্রধানতঃ দুই ধরণের আইন দ্বারা নিয়ন্ত্রিত । কোন সরকার বা সরকারের অধীনস্ত কোন দপ্তরের ক্ষেত্রে সরকারী চাকরী বিধিমালা প্রযোজ্য হবে; এই বিধিমালা চলতি বছর সংশোধিত হয়েছে । অন্যদের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ প্রযোজ্য হবে । যেমন- বেসরকারী পর্যায়ের কিংবা ব্যাক্তি মালিকানাধীন কোন প্রতিষ্ঠান, কারখানা, শিল্প-কারখানা প্রভৃতি । যার মধ্যে ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, টেলিফোন কোম্পানী প্রভৃতি রয়েছে । শ্রম আইনে দেওয়া সংজ্ঞা অনুযায়ী, শিক্ষাধীনসহ যে কোন ব্যক্তি শ্রমিকের সংজ্ঞায় পড়বেন যিনি- মজুরীর বিনিময়ে কাজ করেন, যার কাজের শর্ত রয়েছে (তা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যাই হোক); যিনি সরাসরি কিংবা কোন ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত হন; যিনি তাঁর কাজের (বা সেবার) বিমিময়ে মজুরী পান প্রভৃতি । আর এই কাজ হতে পারে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক কিংবা কেরানিগিরীর । [শ্রম আইন, ২(৬৫) ধারা] । তবে শ্রম আইনেই বলা হয়েছে কারা শ্রমিকের সংজ্ঞার আওতায় পড়বেন না । এর শর্ত হ’ল যারা প্রধানতঃ প্রশাসনিক, তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত । [শ্রম আইন, ২(৬৫...