Skip to main content

জ্যামিতি বিষয়ক

# বিন্দুঃ
যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই, শুধু অবস্থান আছে তাই বিন্দু।
বিন্দুর অবস্থানের প্রতিরূপ হিসাবে ডট (.) ব্যবহৃত হয়।

# রেখাঃ
যার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ ও বেধ নেই তাই রেখা।
• রেখার কোন প্রান্তবিন্দু নেই।
• রেখাংশের দুইটি প্রান্তবিন্দু
• রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।

ক)#সরল_রেখাঃ যে রেখার গতিপথ সোজা তাই সরলরেখা।

i)#সমান্তরাল_রেখাঃ একটি সরল রেখার সাথে অপর একটি সরলরেখা সর্বদা সমান লম্বদুরত্ব বজায় রেখে চলে তবে তাদের সমান্তরাল সরলরেখা বলে।
চিত্রে, AB ও CD দুটি পরস্পর সমান্তরাল রেখা।

ii)#তীর্যক_রেখাঃ যদি কোন রেখা খাড়া বা ভূমির সমান্তরালে না থেকে হেলানো অবস্থায় থাকে তবে তা তীর্যক রেখা।
চিত্রে, AB একটি তীর্যক রেখা।

# কোণঃ
দুটি রশ্মির প্রান্তবিন্দু দুটি একই স্থলে ছেদ করলে তা কোণ। তখন ঐ প্রান্তবিন্দুকে কোণের শীর্ষ বা শীর্ষ বিন্দু বলে।

চিত্রে, ABC একটি কোণ। কোণকে ∠ চিহ্ন দ্বারা  প্রকাশ করা হয়।
• কোণ পরিমাপের একক হল ডিগ্রি।
• সমকোণ হল কোণ পরিমাপের আদর্শ।

i)#সূক্ষ্মকোণঃ ৯০°বা এক সমকোণের ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
চিত্রে, ∠ABC একটি সূক্ষ্মকোণ।

ii)#সমকোণঃ ৯০°বা এক সমকোণের সমান কোণকে সমকোণ বলে।
চিত্রে, ∠ABC একটি সমকোণ।

iii)#স্থুলকোণঃ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।চিত্রে, ∠ABC একটি স্থুলকোণ।

iv)#সরলকোণঃ ১৮০° বা দুই সমকোণের সমান কোণকে সরলকোণ বলে।
চিত্রে,∠ ABC একটি সরলকোণ।

v)#প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
চিত্রে, ∠ABC একটি প্রবৃদ্ধকোণ।

vi)#পূরক_কোণঃ দুটি সন্নিহিত কোণের যোগফলের পরিমাপ যদি ৯০° বা এক সমকোণের সমান হয় তবে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে।
চিত্রে, ∠ABC ও ∠CBD পরস্পর পূরক কোণ।

vii)#সম্পূরক_কোণঃ দুটি সন্নিহিত কোণের যোগফলের পরিমাপ যদি ১৮০° বা দুই সমকোণের সমান হয় তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
চিত্রে, ∠ABC ও ∠CBD পরস্পর সম্পূরক কোণ।

viii)#বিপ্রতীপ_কোণঃ কোনো কোণের দুই বাহু যদি অপর একটি কোণের বিপরীত রশ্মিদ্বয় হয় তবে তাকে বিপ্রতীপ কোণ বলে।
চিত্রে, ∠AOC ও ∠BOD একটি বিপ্রতীপ কোণ।

xi)#সন্নিহিত_কোণঃ যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুইটি তাদের একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে কোণ দুটিকে একে অপরের সন্নিহিত কোণ বলে।
চিত্রে, ∠ABC ও ∠CBD পরস্পর সন্নিহিত কোণ।

Comments

Popular Posts

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

Garments CAD and CAM

প্রশ্ন – ১. কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড বলতে কি বুঝ? উত্তরঃ ক্যাড এক ধরনের ডিজাইন কার্যক্রম, যা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের উন্নয়ন, বিশ্লেষণ, তৈরি, পরিবর্তন, পরিবর্ধন বা পরিপূর্ণ বিকাশে ব্যবহার করা হয়। প্রশ্ন – ২. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা ক্যাম বলতে কি বুঝ? উত্তরঃ যখন কম্পিউটার সিস্টেমকে প্ল্যান, পরিচলন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎপাদনীয় কারখানার কার্যাবলি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, তখন তাকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বলে। প্রশ্ন – ৩. ক্যাড সফটওয়ার কি? উত্তরঃ এক ধরনের ডিজাইনেবল সফটওয়ার, যাতে বিভিন্ন ডাটা ইনপুটে সহজেই প্রয়োজনীয় ড্রইং ডিজাইন অঙ্কন, পরিবর্তন করা যায়। প্রশ্ন – ৪. ক্যাড হার্ডওয়ার কি? উত্তরঃ একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা একাধিক ওয়ার্ক স্টেশন (গ্রাফিক্স ডিসপ্লে টার্মিনালসহ) এবং আনুষাঙ্গিক ডিভাইস যেমন – প্রিন্টার, প্লটার, ড্রাফটিং সরঞ্জামাদি নিয়ে গঠিত। প্রশ্ন – ৫. ক্যাড সেকশনে কি কি কাজ করা হয়? উত্তরঃ গার্মেন্টস ডিজাইন, স্যাম্পল ডেভেলপমেন্ট, প্যাটার্ন ডিজাইন, মার্কার মেকিং ইত্যাদি। প্রশ্ন – ৬. কোন স্থা...