Skip to main content

স্পেশাল চিকেন কোর্মা_রেসিপি

লখনউ স্পেশ্যাল চিকেন কোর্মা নাম শুনে যতই মনে হোক এতে প্রচুর টেকনিকের দরকার। আসল কোর্মা বানানো খুব কঠিন। কিন্তু চিকেন কোর্মা অত্যন্ত সুস্বাদু এবং রান্নাতেও খুব সোজা। তাই নবাবের শহর লখনও থেকে আমরা আজ চিকেন কোর্মা বেছে নিয়েছি আপানাদের কাছে তুলে ধরার জন্য।
তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই লখনউ স্পেশ্যাল চিকেন কোর্মা।

পরিবেশন - ৪
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৪০ মিনিট

উপকরণ:
মুরগীর মাংস - ১ কেজি (মাঝারি মাপের টুকরো)
ঘি - ৪ টেবিল চামচ
পেঁয়াজ - ৪টি (স্লাইস)
ছোট এলাচ - ৫টি
লবঙ্গ - ৫-৬টি
আদা বাটা - ২ টেবিল চামচ
রসুন বাটা - ২ টেবিল চামচ
দই - ১ কাপ
ধনে গুঁড়ো - ২ টেবিল চামচ
লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
হলুদ গুঁড়ো - ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
নুন - স্বাদমতো

প্রণালী:
মাংসের টুকরোগুলি ভাল করে পরিষ্কার করুন। অতিরিক্ত জল ঝরিয়ে শুকিয়ে নিন।
একটি কড়ায় ঘি গরম করুন।
এতে পেঁয়াজের স্লাইস দিয়ে ভাজতে থাকুন।
পেঁয়াজের রং বাদামী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
এবার ভাজা পেঁয়াজ তুলে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
ভাজা পেঁয়াজ একট জল দিয়ে ভাল করে বেটে নিন। একটা মিহি পেস্ট তৈরি হলে পাশে সরিয়ে রেখে দিন।
এবার এই কড়াইতেই ছোট এলাচ ও লবঙ্গ দিয়ে ভাজতে থাকুন।
এবার এতে মাংসের টুকোগুলো দিয়ে দিন। ৪-৫ মিনিট নাড়াচাড়া করুন।
মাংসের টুকরোগুলি তুলে আলাদা সরিয়ে রাখুন।
এবার ওই একই তেলে আদা-রসুন বাটা দিন। তাতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ২-৩ মিনিট ভাজুন।
আবার ভাজা মাংস কড়াইতে দিয়ে দিন। ৪-৫ মিনিট রান্না করুন।
একটি বাটিতে দই ও পেঁয়াজ বাটা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
মাংসের কড়াইতে ঢেলে দিন দউ-পেঁয়াজের পেস্টটা।
নুন দিয়ে ভাল করে মিশিয়ে ঢেকে দিন। ২০-২৫ মিনিট হাল্কা আঁচে রান্না হতে দিন।
এতে ছোট কাপের দেড় কাপ জল কিছু সময়ের তফাতে তফাতে দিতে থাকুন।
মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন।
ঢাকা দিয়ে হাল্কা আঁচে আরও ১০ মিনিট রান্না করুন।

ব্যস, তৈরি লখনউ স্পেশ্যাল চিকেন কোর্মা।

Comments

Popular Posts

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

Garments CAD and CAM

প্রশ্ন – ১. কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড বলতে কি বুঝ? উত্তরঃ ক্যাড এক ধরনের ডিজাইন কার্যক্রম, যা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ডিজাইনের উন্নয়ন, বিশ্লেষণ, তৈরি, পরিবর্তন, পরিবর্ধন বা পরিপূর্ণ বিকাশে ব্যবহার করা হয়। প্রশ্ন – ২. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা ক্যাম বলতে কি বুঝ? উত্তরঃ যখন কম্পিউটার সিস্টেমকে প্ল্যান, পরিচলন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎপাদনীয় কারখানার কার্যাবলি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, তখন তাকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বলে। প্রশ্ন – ৩. ক্যাড সফটওয়ার কি? উত্তরঃ এক ধরনের ডিজাইনেবল সফটওয়ার, যাতে বিভিন্ন ডাটা ইনপুটে সহজেই প্রয়োজনীয় ড্রইং ডিজাইন অঙ্কন, পরিবর্তন করা যায়। প্রশ্ন – ৪. ক্যাড হার্ডওয়ার কি? উত্তরঃ একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা একাধিক ওয়ার্ক স্টেশন (গ্রাফিক্স ডিসপ্লে টার্মিনালসহ) এবং আনুষাঙ্গিক ডিভাইস যেমন – প্রিন্টার, প্লটার, ড্রাফটিং সরঞ্জামাদি নিয়ে গঠিত। প্রশ্ন – ৫. ক্যাড সেকশনে কি কি কাজ করা হয়? উত্তরঃ গার্মেন্টস ডিজাইন, স্যাম্পল ডেভেলপমেন্ট, প্যাটার্ন ডিজাইন, মার্কার মেকিং ইত্যাদি। প্রশ্ন – ৬. কোন স্থা...