Skip to main content

ভালবাসার একাল-সেকাল

"ভালবাসা নিবেদন"
সেকালেঃ

- আপনাকে আমার কিছু বলার ছিল...
হঠাৎ করে তোতলা হয়ে যাওয়া ছেলেটি ঢোক গিলে কোন মতে কথাটা বলে ফেলল ।
- বলুন , কি বলবেন । সেই কখন থেকেই তো বলার জন্য চেষ্টা করে যাচ্ছেন । বলুন, আমি কিছু মনে করব না ।
গাল লাল লাল করে মেয়েটি লজ্জাবতী গাছের মত নুয়ে পড়তে পড়তে বলল ।
- এই ফুলটা না ....আপনার জন্য । 
লাল রক্তগোলাপ এগিয়ে দিল ছেলে , হাত দুটো অনবরত মৃগী রোগীর মত কাঁপছে , 
- ও আল্লাহ , এত সুন্দর ফুল!!! আমার জন্যে? মেয়ে এমন ভাব যেন জন্মে ফুল দেখে নাই ।
- আপনি না ....এই ফুল থেকেও সু ..ন্দর ।
ক্রমশ সাহসী হতে থাকা ছেলেটি এবার বলে ওঠে ।
- যাহ্, কি যে বলেন । আমি কি আর সুন্দর ..
মুখ ঝামটা মেরে বলে উঠে মেয়ে, কন্ঠে কৃত্রিম রাগের উষ্ণতা ।
- আপনি আমার চোখে সেরা । এর জন্যই তো আপনাকে আমি ....
- আমাকে আপনি ...কি ...বলেন না ।
বলা আর হল না ছেলের । কেন জানি গলা খালি খুশখুশ করে । অতএব, লজ্জাবতীই বলে দিল কাল যেন ধানমন্ডি লেকে সকাল দশটায় দেখা হয় ।
সে যুগে " ভালবাসি " শব্দটা উচ্চারিত হতে দাঁত কপাটি লেগে যেত । প্রাধান্য পেত অনুভূতি, কিছু শব্দ থাকত অনুক্ত ।

একালেঃ

- হাই । আপনার প্রোফাইল পিক'টা না ....খুব সুন্দর । যেদিন দেখেছিলাম আপনার পিক , সেদিনই ক্রাশ খেয়েছিলাম ।
- হুম, দেখলাম তো । আমার ওই পিক'টাতে আপনি লাভ সাইন দিয়েছিলেন 
- আচ্ছা, আপনার ইমো আছে ? তাহলে ভিডিও কল করতে পারতাম ।
- কেন ? আমাকে কল করবেন কেন ? 
মেয়ে একেবারে ধমকে উঠল । লজ্জার কোন অস্তিত্ব নেই ।
- না মানে কিছু প্রাইভেট কথা বলতাম ।
- কথা তো এই মেসেঞ্জারেই হচ্ছে । ইমোতে সবার সাথে আমি কথা বলি না ।
- তাহলে অন্তত ফোন নাম্বারটা দিন । এমনি কল দেব ।
- কি আশ্চর্য, আপনাকে চিনি না, জানি না । কেন নাম্বার দেব ?
চলে তাদের কথোপকথন । মেয়ে ইঙ্গিতে কিছু বলে না । কিছুদিন এমন ঘুরানোর পর মেয়ে তার ইমোতে ভিডিও কল করার অনুমতি দিয়ে দেয় ।

একালেও "ভালবাসি "শব্দটি উচ্চারিত হয় না। যুগের সাথে ভাষার ব্যবহারও পাল্টেছে । ভালবাসার সমার্থক শব্দ এখন "ক্রাশ খাওয়া"।
.

"ভালবাসার দিনগুলো"
সেকালেঃ

কাঠফাঁটা রোদে দাঁড়িয়ে অপেক্ষায় মেয়েটি, ছেলে এল দৌড়াতে দৌড়াতে ।
- সরি সরি । তোমাকে দাঁড় করিয়ে রেখেছি সেই কখন থেকে । ছেলেটার মা একদম ছাড়তে চায় না, খালি বলে আরেকটু পড়াতে । ভাবছি , এই টিউশনিটা ছেড়েই দেব ।
- আমার জন্য এই টিউশনি ছেড়ে দেবে , কোন মানে হয় ? একটু যাই বা দেরি হয়, ক্ষতি তো নেই । তোমার জন্য নাহয় দাঁড়ালামই কিছুক্ষণ ....

সে যুগে, অপেক্ষার মুহূর্তগুলো কখনও বিরক্তিকর লাগত না কারন প্রিয় মানুষটার সাথে দেখা করাই ছিল প্রধান ।

একালেঃ

মেয়ে অপেক্ষা করবে ছেলের জন্য ???? স্ট্যাটাস বলে কিছু থাকবে নাকি? তবুও মাঝে মাঝে ছেলের দেরী হয়ে যায় , মেয়ে বসে বসে মেগাবাইট শেষ করতে থাকে ।
- সরি । লেট করে ফেলেছি ।
- তুমি পেয়েছ কি ? হাফ আওয়ার ধরে ওয়েট করছি , এমন আরও করলে কিন্তু ব্রেক আপ ....
অতঃপর আরোও কিছু মান অভিমান এবং পরে একগাদা ছবি তুলে ফেবুতে আপলোড দিয়ে " লাইফ ইজ বিউটিফুল " জাতীয় কমেন্ট । 
একালে সম্পর্ক যে অবস্থাতেই থাকুক না কেন, মানুষকে দেখাতে হয় "অল ক্লিয়ার " ।
.

"ঝগড়া"
সেকালেঃ

- এই , কিসের গন্ধ পাচ্ছি, তুমি আজকেও সিগারেট খেয়ে আমার কাছে এসেছ? কতবার বলেছি , এটা বন্ধ কর । নইলে আমি চলে যাব চিরদিনের জন্য । 
- আর খাব না , প্রতিজ্ঞা করছি । আসলে খুব টেনশনে থাকি তো, তাই মাঝে মাঝে খাওয়া পড়ে আরকি ....
- আর কখনও খাবে না ...যদি আবার খাও ....

একালেঃ

- কি সারাদিন মোবাইল নিয়ে বসে থাক । আমি এতক্ষণ ধরে যে তোমার সামনে বসে আছি, চোখে দেখ না? 
মেয়ে মুখ ভার করে বলে ।
- এই তো, আরেকটু । একটা আপলোড দিয়ে নেই ।
- তুমি কার সাথে ওইদিন ঘুরলে ? ওই মেয়ে কে ? দেখলাম এত্তগুলা পিক তুলল তোমার সাথে । তাও আবার আমার সামনে, তুমি তো কিছুই বললে না । হাসি মুখে ছবি তুললা ।
- আরে আজিব । ও তো আমার খালাতো বোন । আমাদের সবার আদরের ছোট বোন বলে একটু আহ্লাদি আরকি ।
- কোন এক্সকিউজ দিবা না । সব মেয়ের সাথেই তুমি এমন কর । মেয়ে দেখলেই হুশ থাকে না , না?
-আরে, এইসব কি ধরনের কথা? 
ছেলে যতই বোঝায়, মেয়ে ততই অবুঝ হয় ।

একালের মানুষ যান্ত্রিক তাই তাদের ঝগড়াও যন্ত্র কেন্দ্রিক ।
.

"ভাব“
সেকালেঃ

- এই দেখ, আকাশে ইয়া বড় একটা চাঁদ উঠেছে । জোছনায় থৈথৈ করছে চারদিক ।
- তাই নাকি ? আমার যে ছাদে যাওয়া বারণ । বাড়িওয়ালা ছাদে যেতে দেয় না । কিন্তু তাই বলে কি জোছনা দেখব না ? রেডি থাক, আমি আসছি ।
মেয়েটার বাড়ির সামনে এসে হাজির হয় ছেলে । ছাদের কিনারে এসে দাঁড়ায় মেয়ে । জোছনায় স্নাত হয় দুজনে ...জোছনা বিলাস।

সে সময় আনন্দ খুঁজতে দুরে কোথাও যেতে হত না । চারপাশ জুড়ে ছিল কেবল আনন্দের খোরাক ।

একালেঃ

রেষ্টুরেন্টের আলো আঁধারির মাঝে দুজন মুখোমুখি ।
- এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর । নিরিবিলি , কেউ ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে না ।
মেয়ে খুশি খুশি গলায় বলে ।
- আমি একটা রেষ্টুরেন্ট চিনি , সেটা আরোও ভাল । সার্ভিস ভাল সেইসাথে নিরিবিলি । তোমাকে নিয়ে যাব এর পরের বার ।
অতঃপর দুজনে খাবারে মন দেয় ।

একালের মানুষগুলো আনন্দ খুঁজে বেড়ায় চারপাশ দেয়াল ঘেরা কৃত্রিম শৌখিনতায় ।

"সম্পর্কের পরিণতী"
সেকালেঃ

- বাবা পাত্র দেখছে আমার জন্যে । এই নিয়ে তিনটা ছেলে পক্ষ আসল , কোনমতে আটকেছি । এবার কিছু একটা কর । বাবাকে আমি আর কি অজুহাত দেব? 
মেয়ে মরিয়া হয়ে প্রশ্ন করে ।
- ঠিক আছে , ঠিক আছে । এত টেনশন কর নাতো । আমার বাবা যে শক্ত গুটি, কিভাবে যে কথাটা তুলি ....
ছেলে মাথা চুলকায় ।
- আমি কিচ্ছু জানি না । তুমি এখনই যা করার কর । নইলে পরে কিন্তু আমি আরেক ছেলেকে বিয়ে করে ফেলব ...
মেয়ের মিথ্যা হুমকি শুনে ছেলে ভয় পেয়ে যায় । অগত্যা বুকে ফু ফা দিয়ে বাবার কাছে নিজের বিয়ের কথা বলে ।
অতঃপর দুজনকে রাশি রাশি ফুলে সজ্জিত ঘরে মুখোমুখি বসে থাকতে দেখা যায় ।

সে যুগে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াত । দুজনেরই সম্পর্কের প্রতি দৃঢ়তা, সততা এবং বিশ্বাস ছিল ।

একালেঃ

- তুমি কিছু করবে এবার? বিয়ে তো করতে হবে আমাদের, নাকি? 
মেয়ে শুধায় ছেলের ঢিলেঢালা ভাব দেখে । 
- হ্যা, চিন্তা করছি তো । আমি আরেকটু সেটেলড্ হয়ে নেই । বিয়ে তো পালিয়ে যাচ্ছে না । 
- তুমি সম্পর্কের ব্যাপারে সিরিয়াস তো? তোমার হাবভাব দেখলে তো মনে হয় , এখনও গায়ে বাতাস লাগিয়ে ঘুরার ইচ্ছা আছে ।
- আরে কি আজব । ঝগড়া করতে চাইছ মনে হচ্ছে? আসলে কি জান , সংসার ব্যপারটা অনেক ঝামেলার, অনেক দায়িত্বের । এত দায়িত্ব নিতে ভাল লাগে না ।
- কি বললা? তাহলে রিলেশনে আসছিলা ক্যান? জাস্ট ফান করার জন্য ? ......ইত্যাদি ইত্যাদি ।

এ যুগে ছেলে মেয়েরা বিয়েটা নিজ দায়িত্বে করে । এ যুগে কারও বিয়ে হয় না ...বিয়ে করে । সম্পর্ক চলে হালকা চালে । সম্পর্কের শেষ পরিণতি নিয়ে কেউ আগে থেকেই ভাবতে বসে না । তাই এই সম্পর্কগুলোর মাঝে খুব অল্প সম্পর্কই শুভ পরিণতির দিকে গড়ায় ।
.

তো , ভাই সকল । এইসব দেখিয়া একখানা গানের কথা স্মরণে আসিল ।
"আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা 
আগে কি সুন্দর দিন কাটাইতাম।।"

Comments

Popular Posts

List of Postal Code/Zip Code of Bangladesh

Branch » Post Code Demra 1360 Sarulia 1361 Matuail 1362 Dhaka GPO 1000 Dhaka Main PO 1100 Wari TSO 1203 Gendaria TSO 1204 New Market TSO 1205 Dhaka CantonmentTSO 1206 Mohammadpur Housing 1207 Dhaka Politechnic 1208 Jigatala TSO 1209 Posta TSO 1211 Gulshan Model Town 1212 Banani TSO 1213 Basabo TSO 1214 Tejgaon TSO 1215 Shantinagr TSO 1217 Mirpur TSO 1218 KhilgaonTSO 1219 BangabhabanTSO 1222 DilkushaTSO 1223 Sangsad BhabanTSO 1225 KhilkhetTSO 1229 Uttara Model TwonTSO 1231 Dhania TSO 1232 Dhamrai 1350 Kamalpur 1351 Joypara 1330 Palamganj 1331 Narisha 1332 Keraniganj 1310 Dhaka Jute Mills 1311 Ati 1312 Kalatia 1313 Nawabganj 1320 Hasnabad 1321 Daudpur 1322 Agla 1323 Khalpar 1324 Churain 1325 Savar 1340 Dairy Farm 1341 Jahangirnagar Univer 1342 Saver P.A.T.C 1343 Savar Canttonment 1344 Shimulia 1345 ...

Mymensingh Railway Station Schedule

★ ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনের সময়সূচিঃ ১) ভোর ৪:৩৫- যমুনা এক্সপ্রেস(আন্তঃনগর) ২) ভোর০৫:৩০- ভাওয়াল এক্সপ্রেস ৩) সকাল ৭:৩৩- জামালপুর কমিউটার ৪) সকাল ৯: ১০- ব্রহ্মপুত্র এক্সপ্...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...