Skip to main content

IMLTS Words: (Chapter: Mymensingh)

ময়মনসিংহের নিজস্ব কিছু শব্দ/সম্বোধন আছে। যারা জানেন না তাদের জন্য কিছু শব্দ অর্থ-উচ্চারণ সহ (ভিন্ন অর্থেও ব্যাবহার হয়) নিচে দেয়া হল। যারা জানেন, তারা রিভিশন দিন !
বাউররররা (Ba-urr-ra) = Abashed
ফেস(উ)য়া (Fess-(u)-a) = Worthless
গুফাইজ্জা (Gu-fai-jja) = Unsocial
উদুল (Uduul) = Fool
বইল (Bo-il) = Lack of intelligence
বুন্দা (Bundaa) = Unable to think clearly
উমাইল্লা (Uu-ma-eella) = Dumb
ধুর (Dhur) = Stupefy
ধুন্দা (Dhunda) = Lack of common sense
কুইরা (Kui-ra) = Lazy
তব্দা (Tobda) = Hang
বাউত্রা/বাহুত্রা (ba-(h)ut-rra) = Vagabond
মগা (Moga) = Stupid
গাইরা (Gaira) = Act unwisely
ধাউর (Dhaur) = Clever
মাইগগা (Maig-ga) = Male act like female
ধইনচা (Dho-in-ccha) = Temporarily unable to speak
And the ever green.....
নাইল্লা-কাডা (Nailla-Kada) = Jute Cutter (!)

ময়মনসিংহের নিজস্ব ভাষা নিয়ে গত কয়েক মাস আগে একটা পোস্ট দিয়েছিলাম।
এবার রয়েছে কিছু আঞ্চলিক ভাষা নিয়ে একটি অসাধারণ পোষ্টঃ
নেংরা = রশি
খরা = মুরগী রাখার ঘর
কাইত্তা = বাশের চাটাই
বিলাতি = মিষ্টি কুমড়া
আড = হাট
গজাল = তারকাটা
ইস্টি = আত্মীয়
হালা = শালা
হালি = শালী
মাইয়া = মা
বিবি = দাদী
কাইজ্জা = ঝগড়া
হেকখুনি = তারাতারি,
জামির = লেবু,
আলুগুডা =গোলআলু,
বাইগুন = বেগুন,
হাপ= সাপ,
বহন = বকনা বাছুর
পুসকুনি = পুকুর
তব্বন = লুংগি
ডেহি = ঢেঁকি
বেইল =সূর্য।
আইনদার = অন্ধকার
পাগার = ডোবা
লরা = কড়াই
প্যাক = কাদা
প্যাক প্যাক= বেশি কথা
মশুর = মশারী
হামালায়া রাখা = লুকিয়ে রাখা
আরায়া যাওয়া =হারিয়ে যাওয়া
চুক্কা = টক
তিতা =তেতো
হুগনা = শুকনা
কোনসুম = কোন সময়
আছুইন = আছেন
খাইছুইন = খাইছেন
তগর = তোদের
কুরাইক = মুরগী
গলি = গোয়ালঘর
পিরা = বসার পিড়ি
আবি = আসবি
কতা = কথা
খুডা = খুটি
বাইন্দা = বেধে
থু = রাখ
অইন্দা = ঐ খান দিয়ে
অইলদা = হলুদ
কিরম = কিরকম
বিলাই = বিড়াল
কাউয়া = কাক
ডুফি = ঘুঘু
বল্লা = বোলতা
বেংরুল = ভীমরুল
বাহা = বাসা
নাইল্লা = পাট গাছ
পুডল = পটল
উইদ্দা = করলা
জাংলা = মাচা
বাইর = বাশের তৈরি মাছ ধরার যন্ত্র
চহি = চৌকি /খাট
বি:দ্র: আঞ্চলিকতা আমার অংকার । হেল্লেইগ্গাই কেউ যুদি বেশী প্যাচাল পারুইন তাইলে নিজেই নিজের বিপদ ডাইক্কা আনলাইন।
বালা থাকবাইন ।।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

বই প্রকাশ করতে কেমন খরচ হয়

নিজের টাকায় বই বের না করাই ভালো। এরপরও যারা নিজের টাকায় সম্পূর্ণ বই প্রকাশ করতে চান, তাদের সুবিধার্থে নিচে বই প্রকাশের একটি হিসার দেয়া হলো। অনেক প্রকাশক হয় তো আরো কম মূল্...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...