Skip to main content

Printing and Finishing Process



প্রশ্ন – ১. স্কাওয়ারিং এর মূল উপাদান কি?
উত্তরঃ সোডিয়াম হাইড্রোক্সাইড।
প্রশ্ন – ২. সিনজিং কি?
উত্তরঃ প্রজেক্টিং ফাইবার পুড়ে ফেলা।
প্রশ্ন – ৩. স্টীমিং কেন করা হয়?
উত্তরঃ কাপড়ের রংকে স্থায়ী করার জন্য স্টীমিং করা হয়।
প্রশ্ন – ৪. নিউট্রালাইজিং কি?
উত্তরঃ কাপড়কে চার্জ নিরপেক্ষ করাকেই নিউট্রালাইজিং বলে।
প্রশ্ন – ৫. ওয়েটিং এজেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ যে সমস্ত দ্রব্যাদি পানির পৃষ্ঠটান কমিয়ে আনার জন্য ব্যবহার করা হয়, তাদেরকেই ওয়েটিং এজেন্ট বলে।
প্রশ্ন – ৬. কয়েকটি ওয়েটিং এজেন্ট এর নাম লিখ।
উত্তরঃ গ্লিসারিং, টি.আর ওয়েল, সাবান, লিসাপল।
প্রশ্ন – ৭. থিকেনার কি?
উত্তরঃ উচ্চ আণবিক ওজনবিশিষ্ট যৌগ, যা পানির সাথে মিলিত হয়ে ঘন আঠালো পদার্থ তৈরি করে।
প্রশ্ন – ৮. স্টার্চ কি?
উত্তরঃ উচ্চ আণবিক ওজনবিশিষ্ট গ্লুকোজের পলিমার।
প্রশ্ন – ৯. স্টাইল অব প্রিন্টিং বলতে কি বুঝ?
উত্তরঃ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে যে নানাবিধ কৌশলের মাধ্যমে কাপড়কে প্রিন্টিং করা হয়, তাকে স্টাইল অব প্রিন্টিং বলে।
প্রশ্ন – ১০. মেথড অব প্রিন্টিং বলতে কি বুঝ?
উত্তরঃ বিভিন্ন  ধরনের যন্ত্রের সাহায্যে কাপড়কে প্রিন্টিং করার প্রক্রিয়াকে মেথড অব প্রিন্টিং বলে।

প্রশ্ন – ১১. বর্তমানে কোন প্রিন্টিং পদ্ধতি জনপ্রিয়?
উত্তরঃ স্ক্রীন প্রিন্টিং পদ্ধতি।
প্রশ্ন – ১২. প্রিন্টেড কাপড়ের রং স্থায়ী করার জন্য পরবর্তী প্রক্রিয়াগুলো কি কি?
উত্তরঃ ডাইং, স্টীমিং, এজিং, কিউরিং, ওয়াশিং, সোপিং।
প্রশ্ন – ১৩. আফটার ট্রিটমেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ টেক্সটাইল দ্রব্যকে রং করার পর তার ফাস্টনেস বৃদ্ধির জন্য যে ক্রিয়া করা হয়, তাকে আফটার ট্রিটমেন্ট বলে।
প্রশ্ন – ১৪. পিগমেন্ট কি?
উত্তরঃ এক ধরনের রঙ্গিন বা রংহীন পদার্থ।
প্রশ্ন – ১৫. সানফোরাইজিং কেন করা হয়?
উত্তরঃ কাপড়কে ওয়াশিং সংকোচনের হাত থেকে রক্ষার জন্য।
প্রশ্ন – ১৬. ক্যালেন্ডারিং কি?
উত্তরঃ কাপড়কে ইস্ত্রি করাই হচ্ছে ক্যালেন্ডারিং।
প্রশ্ন – ১৭. অ্যান্টিক্রিজিং কাকে বলে?
উত্তরঃ যে ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমে কাপড়ে ক্রিজ রেজিস্ট্যান্স বৃদ্ধি করা হয়, তাকে অ্যান্টিক্রিজিং বলে।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

Thread Consumption Chart

Code Machine name Standard Inches Needle Looper Remark T H R E D C O N S U M P T I O N S T A N D A R D Code Inch Lock Stitch Lock Stitch SNLS Single Needle Lock Stitch 3.5 52% 48%   SNLS 3.5 DNLS Double Needle Lock Stitch 8       DNLS 8 Chain Stitch Chain Stitch SNCS Single Needle Chain Stitch 12 34% 66%   SNCS 12 DNCS Double Needle Chain Stitch 22       DNCS 22 Over Lock Over Lock 3TH O/L 3 Thread Over Lock 18 15% 85%   3TH O/L 18 4TH/OL 4 Thread Over Lock 23 24% 76%   4TH/OL 23 Flat Lock Flat Lock 2TH/FL 2 Thread Flat Lock 9 34% 66%   ...