Skip to main content

Basic Garments Pattern Making


প্রশ্ন – ১. প্যাটার্ন তৈরির যন্ত্রপাতির সংজ্ঞা দাও।
উত্তরঃ প্যাটার্ন তৈরির জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাকে প্যাটার্ন প্যাটার্ন তৈরির যন্ত্রপাতি বলে।
প্রশ্ন – ২. প্যাটার্ন পরিবর্তনের জন্য কি ধরনের পেন্সিল ব্যবহার করা হয়।
উত্তরঃ লাল ও নীল রঙের পেন্সিল।
প্রশ্ন – ৩. শার্ট কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. বেসিক শার্ট, খ. পাইলট শার্ট।
প্রশ্ন – ৪. বেসিক শার্ট কাকে বলে?
উত্তরঃ যে শার্টের একটিমাত্র পকেট থাকে, তাকে বেসিক শার্ট বলে।
প্রশ্ন – ৫. পাইলট শার্ট কাকে বলে?
উত্তরঃ যে শার্টের একাধিক পকেট থাকে এবং পকেটের উপর ফ্ল্যাপ বা ঢাকনা থাকে এবং বিভিন্ন প্রকার ডিজাইনযুক্ত সেলাই থাকে, তাকে পাইলট শার্ট।
প্রশ্ন – ৬. শার্টের প্রধান অংশের নাম লেখ।
উত্তরঃ সম্মুখ পার্ট, কলার, ইয়োক, কাফ, পিছন পার্ট, ব্যান্ড, স্লীভ ইত্যাদি।
প্রশ্ন – ৭. প্যান্টের লম্বার মাপ কিভাবে নেওয়া হয়?
উত্তরঃ কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্যান্টের মাপ নেওয়া হয়।
প্রশ্ন – ৮. শার্টের চেস্ট এর মাপ কিভাবে নেওয়া হয়?
উত্তরঃ আর্মহোলের নিচে বুকের চারদিক ঘিরে মাপ নেওয়া হয়।
প্রশ্ন – ৯. শার্টের স্লীভ এর মাপ কিভাবে নেওয়া হয়?
উত্তরঃ কাঁধের শেষ প্রান্ত থেকে স্লীভ এর শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব ধরা হয়।
প্রশ্ন – ১০. শার্টের সেন্টার ব্যাক মাপ কিভাবে নেওয়া হয়?
উত্তরঃ পিছনের দিকে কাঁধের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত।
প্রশ্ন – ১১. মহিলাদের পোশাকের হিপ কিভাবে পরিমাপ করা হয়?
উত্তরঃ কোমরের ৭ – ৮ ইঞ্চি নিচে সর্বনিম্ন অংশের পরিধি।
প্রশ্ন – ১২. প্যাটার্ন প্রতীক ব্যবহার লেখ।
উত্তরঃ কাট মার্কঃ কর্তন করার স্থান চিহ্নিত করা।
গ্রেইন লাইনঃ টানা সুতার দিক নির্দেশ করা।
সাইজ মার্কঃ আকৃতির চিহ্নিত করা।
প্রশ্ন – ১৩. গজ বলতে কি বুঝ?
উত্তরঃ ফিতার এক ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত মাপ।
প্রশ্ন – ১৪. প্লেট কাকে বলে?
উত্তরঃ শার্টের বুকের ওপরে যে ভাঁজ করা পট্টি সেলাই করে লাগিয়ে দেওয়া হয় এবং যার উপর বোতাম ঘর তৈরি করা হয়, তাকে প্লেট বলে।
প্রশ্ন – ১৫. স্মোকিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ কোন পোশাকের শক্ত প্লেটের অংশে কুচি দিয়ে তা ধরে রাখার জন্য ডেকোরেটিভ সমান্তরাল সেলাই করে সৌন্দর্য বৃদ্ধি করাকে স্মোকিং বলে।
প্রশ্ন – ১৬. প্লেইন পকেট কাকে বলে?
উত্তরঃ যে পকেটের উপরে সমতল এবং নিচে কোণাকৃতি, তাকে প্লেইন পকেট বলে।
প্রশ্ন – ১৭. হেমড পকেট কাকে বলে?
উত্তরঃ যেসব পকেটের উপরে কাপড় ভাঁজ করে সেলাই করা হয়, তাকে হেমড পকেট বলে।
প্রশ্ন – ১৮. সি.বি.এল বলতে কি বুঝ?
উত্তরঃ শার্টের বডি ব্যাক অংশের মধ্যবিন্দু বরাবর উপর হতে নিচ পর্যন্ত যে সরলরেখা চিহ্নিত করা হয়, তাকে সি.বি.এল বলা হয়।
প্রশ্ন – ১৯. সি.এফ লাইন বলতে কি বুঝ?
উত্তরঃ শার্টের সম্মুখের দিক কলার হতে নিচ পর্যন্ত যে রেখা বরাবর বোতাম লাগানো হয়, তাকে সি.এফ লাইন বলে।
প্রশ্ন – ২০. এল.সি কি?
উত্তরঃ লেটার অব ক্রেডিট।

www.facebook.com/shamimshihab 

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

Dhaka Narayanganj Train Schedule 2025

পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো — ১) মৌজা: গ্রাম ২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর ৩) ফর্দ: দলিলের পাতা ৪) খং: খতিয়ান ৫) সাবেক: আগের/পূর্বের ৬) হাল: বর্তমান ৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন) ৮) নিং: নিরক্ষর ৯) গং: অন্যান্য অংশীদার ১০) সাং: সাকিন/গ্রাম ১১) তঞ্চকতা: প্রতারণা ১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি ১৩) এজমালি: যৌথ ১৪) মুসাবিদা: দলিল লেখক ১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল ১৬) বাস্তু: বসতভিটা ১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন ১৮) বায়া: বিক্রেতা ১৯) মং: মোট ২০) মবলক: মোট পরিমাণ ২১) এওয়াজ: সমমূল্যের বিনিময় ২২) হিস্যা: অংশ ২৩) একুনে: যোগফল ২৪) জরিপ: ভূমি পরিমাপ ২৫) চৌহদ্দি: সীমানা ২৬) সিট: মানচিত্রের অংশ ২৭) দাখিলা: খাজনার রশিদ ২৮) নক্সা: মানচিত্র ২৯) পিং: পিতা ৩০) জং: স্বামী ৩১) দাগ নং: জমির নম্বর ৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে ৩৩) সমুদয়: সব কিছু ৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু ৩৫) পত্র মিদং: পত্রের ম...