Skip to main content

নাক দিয়ে রক্ত পড়া ও করনীয়


নাক দিয়ে রক্ত পড়া একটি সাধারণ রক্তক্ষরণ জনিত ঘটনা। শিশু এবং বৃদ্ধদের মাঝে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা বেশি দেখা যায়।

সমস্যা বা রোগের কারণঃ

নাক দিয়ে রক্ত পড়ার কারণগুলি মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। নাকের সমস্যা এবং শারীরিক সমস্যা। তবে মনে রাখতে হবে যে বেশির ভাগ ক্ষেত্রেই কোন কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত পড়তে পারে।

নাকের সমস্যাঃ

আঘাতঃ সাধারণত নাকে কোন ভোতা বস্ত্ত দিয়ে আঘাত করলে বহিরাগত দ্রব্য যেমন- হাত দিয়ে নাক খোটার সময়। শ্বাসতন্ত্রের অসুস্থতা জনিত যেমন- সাইনোসাইটিস। নাকের কোন সমস্যা যেমন- পলিপ থাকলে। রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলেও নাক দিয়ে রক্ত পরতে পারে।

শারীরিক সমস্যাঃ আঘাত, এলার্জি, প্রদাহ, উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা/এনিমিয়া। এছাড়া ঔষধ যেমন- এসপিরিন, আইবুপ্রফেন সেবনের কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে।

চিকিৎসাঃ

৫-২০ মিনিট নাক শক্ত করে চেপে ধরে রাখলে জমাট বেধে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে মাথা একটু সামনের দিকে ঝুকে থাকলে বমি ভাব কমে যায়। অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়।

নাক দিয়ে রক্ত পড়ার চিকিৎসার জন্য কোথায় যোগাযোগ করতে হবে?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
জেলা সদর হাসপাতাল,
মেডিকেল কলেজ হাসপাতাল,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

নাক দিয়ে রক্ত পড়া শিশুদের ক্ষেত্রে একটি স্বাভাবিক ব্যাপার এবং অধিকাংশ ক্ষেত্রে এমনিতেই ভাল হয়ে যায়। তবে বেশিদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।

Comments

Popular Posts

Mymensingh Railway Station Schedule

★ ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনের সময়সূচিঃ ১) ভোর ৪:৩৫- যমুনা এক্সপ্রেস(আন্তঃনগর) ২) ভোর০৫:৩০- ভাওয়াল এক্সপ্রেস ৩) সকাল ৭:৩৩- জামালপুর কমিউটার ৪) সকাল ৯: ১০- ব্রহ্মপুত্র এক্সপ্...

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...