Skip to main content

সাপের কামড়ালে করনীয়

মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ সাপ বিষহীন।

১) সাপে কামড়ে মানুষ অনেক সময় আতঙ্কে মারা যান। কাউকে সাপে কামড়ালে তাকে আসস্ত করতে হবে, আতঙ্ক মুক্তকরার চেষ্টা করতে হবে। আক্রান্ত মানুষটিকে বেশি আতঙ্কিত হতে দেবেন না। এতে শরীরে অন্য সমস্যাও দেখা দিতে পারে। হার্ট অ্যাটাকও হতে পারে। এমনকি ডায়াবেটিক রোগীদের ব্লাড লেভেল বেড়ে যেতে পারে।

২) আগে ধারনা ছিল যত তারাতারি সম্ভব সাপে কামড় দেয়া স্থানের কিছু উপরে এবং নিচে শক্ত করে বেধে দিলে বিষ ছড়াতে পারে না, কিন্তু বর্তমানে এটা ভুল প্রামানিত হয়েছে। এতে প্যারালাইসড হতে পারে। তাই এভাবে না বাধাই ভালো। ছবির মত করে বাঁধা যেতে পারে যাতে করে রক্ত চলাচল করতে পারে। কারন বিষাক্ত সাপের কামড়ে রোগী ৩-৪ ঘন্টার মধ্যে সঠিক চিকিৎসা না পেলে মারা যাবে।

৩) কামড় দেয়া স্থানটি যত দূর সম্ভব নড়াচড়া না করবার চেষ্টা করুন।

৪) আক্রান্ত স্থানের চারপাশে  টিপে রক্ত বের করে দিতে পারেন তবে কোন অবস্থাতেই মুখ লাগাবেন না। এই কাজ টা সুষ্ট ভাবে না করতে পারলে না করাই ভাল।

৫) যত তারাতারি সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে এন্টি ভেনম ইঞ্জেকসন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

সব কথার বড় কথা রুগীকে আতঙ্ক মুক্ত করা।

একটা কথা মনে রাখবেন সাপে কাটা রোগীদের মধ্যে বেশিরভাগ রোগী মারা যায় আতঙ্কে হার্টফেল করে। তাই বিষমুক্ত সাপের কামড়েও অনেক রোগী মারা যায়। রোগীকে চিন্তামুক্ত রাখতে হবে। তারপর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

Campus Memories 💝

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...