Skip to main content

ক্ষুধা

চোখের ক্ষুধা;মনের ক্ষুধা;ক্ষুধা চারদিকে,
সন্ধ্যা হলেই রাস্তায় নামা পতিতার চোখে মুখে।
ক্ষুধা জন্য কাদঁছে শিশু মায়ের কোলে বসে,
ক্ষুদার অন্ন্ যোগান দিতে ঘুষ চলে অফিসে।

বয়সের ক্ষুধা ;সময়ের ক্ষুধা ;কিশোর-যুবতী মনষে,
ক্ষুধার জন্য নষ্ট সমাজ, ক্ষুধাই বিজয় হরষে।
কামের ক্ষুধায় ভ্রষ্ট যৌবন সমাজ অকপটে,
নিত্যদিনই কোথা কেহ অবলারে আছর কাটে।

ক্ষুধা জন্য হচ্ছে যে সব ক্ষুধায় জগৎময়,
ক্ষুধার রাজ্যে সবাই সামীল ক্ষুধাই সকল ভয়।
প্রাশ্চ্যের ক্ষুধা আজকে আমাদের সংস্কৃতির মাঝে,
ভন্ড নীতির নগ্ন কলায় আধুনিকতার সাজে।

ক্ষমতার ক্ষুধা রাজনীতিতে ভরেনা নেতার মন,
রাজপথে শুধু রক্ত ক্ষুধা অন্ধ তাহার দহন।
ক্ষুধার তরে ভিক্ষাবৃত্তি,ছিনতাই-পকেটমারি,
ছিচকে চোরের ক্ষুধায় কেবল আমরা দেখতে পারি।

ধনীর মাঝেও ক্ষুধা আছে; আরো কিছু চাই।
ক্ষুধাই লোভ ;ক্ষুধায় সব; ক্ষুধা কাহার নাই!!

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

Campus Memories 💝

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...