Skip to main content

Fabric Structure Design and Color


প্রশ্ন ১. ডিজাইনকে কিসের ভাষা বলা হয়?
উত্তরঃ শিল্পবিদ্যার ভাষা।
প্রশ্ন ২. ডিজাইন মূলত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
প্রশ্ন ৩. টেক্সটাইল ডিজাইন কাকে বলে?
উত্তরঃ উইভিংয়ের মাধ্যমে উৎপাদিত কাপড়ের টানা ও পড়েন সুতার বন্ধনের নিয়মাবলিকে নকশার মাধ্যমে কাগজে প্রতিফলিত করাকে টেক্সটাইল ডিজাইন বা বস্ত্র নকশা বলে।
প্রশ্ন ৪. স্ট্রাকচারাল ডিজাইন কাকে বলে?
উত্তরঃ যে ডিজাইনের মাধ্যমে টানা ও পড়েন সুতার বন্ধনের রীতিকে ফুটিয়ে তোলা হয়, তাকে স্ট্রাকচারাল ডিজাইন বলে।
প্রশ্ন ৫. আর্টিস্টিক ডিজাইন কাকে বলে?
উত্তরঃ যে ডিজাইনের মাধ্যমে রং ও তুলি ব্যবহার করে কাপড়ে বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তোলা হয়, আর্টিস্টিক ডিজাইন বলে।
প্রশ্ন ৬. লিফটিং প্ল্যান কাকে বলে?
উত্তরঃ যে প্ল্যানের মাধ্যমে ঝাঁপগুলোকের উঠানামা ছক কাগজে দেখানো হয়, তাকে লিফটিং প্ল্যান বলে।
প্রশ্ন ৭. প্লেইন উইভকে ডিজাইনের ভাষায় কিভাবে প্রকাশ করা হয়?
উত্তরঃ ১/১ এভাবে প্রকাশ করা হয়।
প্রশ্ন ৮. প্লেইন উইভ কাকে বলে?
উত্তরঃ ওয়ার্প ও ওয়েফট সুতা পর্যায়ক্রমিক বন্ধনের মাধ্যমে যে উইভ সৃষ্টি করে, তাকে প্লেইন উইভ বলে।
প্রশ্ন ৯. প্লেইন উইভের ডেরিভেটিভ কাকে বলে?
উত্তরঃ প্লেইন উইভের মূলনীতির উপর ভিত্তি করে যেসব উইভ গড়ে উঠেছে, তাদেরকে প্লেইন উইভের ডেরিভেটিভ বলে।
প্রশ্ন ১০. সবচেয়ে সহজ ও সরলতম ডিজাইন কোনটি?
উত্তরঃ প্লেইন উইভ
প্রশ্ন ১১. টুইল উইভ কাকে বলে?
উত্তরঃ কাপড়ের যে উইভে টানা ও পড়েন সুতার বন্ধনীর মাধ্যমে টানা ও পড়েনের কোণাকোণি রেখা সৃষ্টি করে, তাকে টুইল উইভ বলে।
প্রশ্ন ১২. সরল টুইল ও বহুমাত্রিক টুইল কত প্রকার?
উত্তরঃ সরল টুইল দুই প্রকার এবং বহুমাত্রিক টুইল তিন প্রকার।
প্রশ্ন ১৩. ডায়মন্ড ডিজাইন বলতে কি বুঝ?
উত্তরঃ পয়েন্টেড নীতির উপর ভিত্তি করে অনুভূমিক ও উলম্ব জিগজাগ টুইলের সংমিশ্রণের ফলে রুহিতনের মত আকৃতিবিশিষ্ট যে ডিজাইন গঠিত হয়, তাকে ডায়মন্ড ডিজাইন বলে।
প্রশ্ন ১৪. ডায়াপার ডিজাইন কাকে বলে?
উত্তরঃ হেরিংবোন নীতির উপর ভিত্তি করে উলম্ব ও অনুভূমিক হেরিংবোন টুইলের সংমিশ্রণে গঠিত ডিজাইনকে ডায়াপার ডিজাইন বলে।
প্রশ্ন ১৫. ডাবল ক্লথ কাকে বলে?
উত্তরঃ ফেইস ফেব্রিক ও ব্যাক ফেব্রিক এই দুই স্তরবিশিষ্ট কাপড়কে স্টিচিং এর মাধ্যমে যে কাপড় তৈরি করা হয়, তাকে ডাবল ক্লথ বলে।
প্রশ্ন ১৬. হুকাব্যাক উইভ কাকে বলে?
উত্তরঃ প্লেইন উইভের উপর ভিত্তি করে কতগুলো টানা ভাসা সুতা দ্বারা সাপের খোলসের মত দেখতে যে উইভ তৈরি হয়, তাকে হুকাব্যাক উইভ বলে।
প্রশ্ন ১৭. হানিকম্ব উইভ কাকে বলে?
উত্তরঃ যে উইভে টানা ও পড়েন সুতা বিশেষ বন্ধনীতে অংশগ্রহণ করে ছোট ছোট অসংখ্য কোষ বা সেল তৈরি করে,তাকে হানিকম্ব উইভ বলে।
প্রশ্ন ১৮. হানিকম্ব উইভ কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. অর্ডিনারী হানিকম্ব, খ. ব্রাইটন হানিকম্ব।
প্রশ্ন ১৯. ব্রাইটন হানিকম্ব এর ক্ষুদ্রতম ডিজাইন কত?
উত্তরঃ ৮×৮।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

Campus Memories 💝

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...